ঢাকার নবাবগঞ্জ উপজেলায় রাস্তা পরিষ্কার-পরিচ্ছন্নতা কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলার বেনুখালী থেকে টিকরপুর পর্যন্ত সড়কের এই পরিষ্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য খন্দকার আবু আশফাক বলেন, এলাকার পরিবেশ সুন্দর রাখা এবং জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাস্তাঘাট পরিচ্ছন্ন রাখা অত্যন্ত জরুরি। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীকে সাথে নিয়ে দোহার ও নবাবগঞ্জের প্রতিটি সড়ক চলাচলের উপযোগী ও পরিচ্ছন্ন রাখতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়াসিন খন্দকার, নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু হানিফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মী ও এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
