কেরানীগঞ্জ( ঢাকা) প্রতিনিধি: বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা- ২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান বলেছেন একটি মহল সারা দেশব্যাপী সারের কৃত্রিম সংকট সৃষ্টি করার অপচেষ্টা চালাচ্ছে। এজন্য ডিলাররা কোথায় সার রাখে এবং কাকে দেয় এ বিষয়ে সর্বদাই মনিটরিংয়ের ব্যবস্থা করতে হবে।তিনি আজ দুপুরে কেরানীগঞ্জে উপজেলা প্রশাসনের আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। আমান আরো বলেন, পালিয়ে যাওয়া ফ্যাসিস্টদের ফিরে আসার নজির পৃথিবীতে আর নেই। ফ্যাসিস্টরা এখন বিভিন্ন জায়গায় লুকিয়ে থেকে নাশকতা সৃষ্টি করতে পারে। এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। সামনে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা শুরু হবে। এই পূজা অনুষ্ঠানেও ফ্যাসিস্টরা নানা অঘটন ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাতে পারে তারা । এজন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে সর্বদা সতর্ক থাকতে হবে। তিনি বলেন,মাদকের ব্যাপারে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। আমাদের রাজনৈতিক নেতাকর্মীরাও মাদক নির্মূলে কাজ করছে। তবে মাদক নির্মূলে আইন-শৃঙ্খলা বাহিনীকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উমর ফারুকের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন,কেরানীগঞ্জের রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম ভূঁইয়া, কেরানীগঞ্জ উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার,কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী শামীম হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মহুয়া শারমিন মুনমুন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কারিশমা আহমেদ কারিজ, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মনির হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন মোল্লা,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তাইবুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নুরুন্নাহার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বেদৌরা আলী শিমুল, সিরাজনগর মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল হোসেন, জিনজিরা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফরহাতুল বারী, আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভার অন্যান্য অংশজনেরা।
