ঢাকার দোহার ও নবাবগঞ্জ এলাকার সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। শুক্রবার (২৮ আগস্ট) নবাবগঞ্জ উপজেলার গালিমপুর বাজারে দোহারের কাটাখালী, নিকরা, গালিমপুর ও টিকরপুর সড়ক (জেড-৮২০৬) এর পর্যায়ক্রমিক মেইনটেনেন্স (রক্ষণাবেক্ষণ) কাজের শুভ উদ্বোধন করা হয়।
আনুষ্ঠানিকভাবে এ উন্নয়ন কাজের ফলক উন্মোচন ও শুভ উদ্বোধন করেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আঞ্চলিক সড়ক জেড-৮২০৬-এর আওতাধীন এই ১২ কিলোমিটার দীর্ঘ সড়কটির পর্যায়ক্রমিক মেইনটেনেন্স কাজের জন্য বাজেট বরাদ্দ করা হয়েছে। সড়কটির প্রয়োজনীয় সংস্কার কাজ এই প্রকল্পের অন্তর্ভুক্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দসহ স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন। সড়কটির সংস্কার কাজ শেষ হলে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পাবেন স্থানীয় এলাকাবাসী।
