দোহারে দুই মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলায় অটো রিকশা চালক শাহজালাল (৫৫) ও আজিজ (২৩) নামে দুই ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। মঙ্গলবার সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়। শাহজালাল টুঙ্গিবাড়ি নয়াদিঘীরপাড় এলাকার মৃত সোয়াব আলীর ছেলে। তিনি লটাখোলা এলাকার ভারাটিয়া। তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলার টুঙ্গিবাড়ি নয়াদিঘীরপাড়। আজিজুল নবাবগঞ্জ উপজেলার মৌলভীডাঙ্গী এলাকার আরব আলীর ছেলে।
জানা যায়, শাহজালাল গত ৪ দিন ধরে নিখোঁজ ছিলেন । অনেক খোঁজাখোঁজি করেও কোন সন্ধ্যান পাননি স্বজনরা। মঙ্গলবার সকাল আনুমানিক ছয় টার দিকে দোহার উপজেলা লটাখোলা এলাকার লটাখোলা ব্রীজের রেলিংয়ে সাথে প্লাস্টিকের রশ্মি দিয়ে শাহ জালালের মরদেহ দেখতে পায় এলাকাবাসী । পরে দোহার থানা পুলিশকে খবর দিলে দোহার থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে দোহার ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য ঢাকা মিডফোর্ড হাসপাতালে প্রেরণ করেন।
অপর দিকে উপজেলার মৌলভীডাঙ্গী এলাকা থেকে আজিজুলের নিজ বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পরিবারের স্বজনরা দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ আজিজুলের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু বক্কর সিদ্দিক বলেন, শাহ জালালের পরিবারের পক্ষ থেকে থানায় একটি অপমৃত্যুর মামলা করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *