ঢালারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন এস এম ফয়সাল আহমাদ

দোহার প্রতিনিধি: দোহার উপজেলার ঐতিহ্যবাহী ঢালারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন দোহারের কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক জনাব এস এম ফয়সাল আহমাদ।
জনাব এস এম ফয়সাল আহমাদ দীর্ঘদিন ধরে শিক্ষা বিস্তার, নৈতিকতা ও আদর্শভিত্তিক শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে একটি শিক্ষিত, দক্ষ ও আলোকিত দোহার গড়ে তোলার প্রত্যয়ে তাঁর শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ড স্থানীয়ভাবে প্রশংসিত।
তিনি ঢালারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমিদাতা ও প্রতিষ্ঠাতা, বিশিষ্ট সমাজসেবক মরহুম শাইখ আব্দুল লতিফ মুন্সি (রহ.)-এর সুযোগ্য সন্তান। পিতার প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি নির্বাচিত হওয়ায় এলাকাবাসীর মাঝে আনন্দের অনুভূতি বিরাজ করছে।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকরা আশা প্রকাশ করেছেন, জনাব এস এম ফয়সাল আহমাদের নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক বিকাশ, শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং সার্বিক উন্নয়নে নতুন গতি সঞ্চার হবে।
সভাপতি নির্বাচিত হওয়ায় বিভিন্ন সামাজিক, শিক্ষাবিদ ও শুভানুধ্যায়ী মহল তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তারা আশা করছেন, তাঁর মেধা, অভিজ্ঞতা ও শিক্ষার প্রতি গভীর অঙ্গীকার ঢালারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়কে আরও এগিয়ে নিয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *