মো. আব্দুল গনি, কেরানীগঞ্জ( ঢাকা) প্রতিনিধি: বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা- ৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, প্রশাসনকে জনগণের নিরবিচ্ছিন্ন সেবা দিতে হবে। কারণ জনগণের টাকায় প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারীর বেতন হয়। দীর্ঘ ১৭ বছরে জনগণ প্রশাসনের কোন সেবা পায়নি। বিএনপি সরকার গঠনের পর জনগণ যেন তাদের কাঙ্ক্ষিত সেবা পায় সেই চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। তিনি আজ সকালে কেরানীগঞ্জের জিনজিরা ইউনিয়ন পরিষদের নবনির্মিত ভবন পরিদর্শন ও জিআর প্রকল্পের চেক ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। গয়েশ^র আরো বলেন, আমরা সবাই স¦াধীন দেশের স্বাধীন নাগরিক্ তাই বলে নিজের স্বাধীনতা ভোগ করতে গিয়ে যেন অন্যের স্বাধীনতা হরন না করি।প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে জনগনের কাছে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন সেগুলো এখন পর্যায়ক্রমে তিনি বাস্তবায়ন করা শুরু করেছেন।সরকারের পক্ষ থেকে স্বল্প আকারে ফ্যামিলি কার্ড,কৃষক কার্ড ও মসজিদের ইমাম,মোয়াজ্জিন,খাদেম ও মন্দির,গীর্জার পুরোহীতদের সম্মানী ভাতাসহ অন্যান্য সাহায্য সহযোগিতা দেয়া শুরু করা হয়েছে তা এক সময় সবাই এই সুবিধাটা পাবে।এসময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপি’র সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু, জিনজিরা ইউনিয়ন পরিষদের প্রশাসক মোহাম্মদ শিবলিজ্জামান, সচিব মোঃ আব্দুল গনি, বিএনপি নেতা ওমর শাহনেওয়াজ,মোঃ আশরাফ হোসেন, মোঃ আজাদ হোসেন, যুবদলনেতা আবু জাহিদ মামুনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
