এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে জমিজমা ও পারিবারিক বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় দুই নারীসহ ৩ জন গুরুত্বর আহত হয়েছেন।
রোববার সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার তন্তর ইউনিয়নের সোন্দারদিয়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয়রা আহত দুই নারীসহ সঞ্জয় পালকে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। এ ঘটনায় সঞ্জয় পাল বাদী হয়ে হামলাকারী মিঠু খানসহ ৩ জনকে বিবাদী করে শ্রীনগর থানায় একটি লিখিত অভিযোগ করেন। চ
অভিযোগ সুত্রে জানা যায়, ভুক্তভোগী সঞ্জয় পালের সাথে পৈত্রিক জমিজমা ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে পূর্ব হতে ছোট ভাই রঞ্জন পালের স্ত্রী স্বর্ণালী পালসহ প্রতিবেশী মিঠু খান ও তার স্ত্রী রিতা খানের বিরোধ চলে আসছিল। এর জের ধরে রোববার সকালে মিঠু খানের নেতৃত্বে দেশীয় অস্ত্র দিয়ে সঞ্জয় পাল ও তার স্ত্রী সুজাতা পালের উপর হামলা চালিয়ে তাদেরকে এলোপাতাড়ি পিটিয়ের গুরুত্বর আহত করে। আহতদের ডাকচিৎকারে বড় বোন কমলা পাল (৫০) এগিয়ে গেলে তাকেও পিটিয়ে গুরুত্বর আহত করে। আহতদের ডাকচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে গেলে আহতদের খুন জখমের হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে মিঠু খান গং।
এব্যাপারে জানতে অভিযুক্ত হামলাকারী মিঠু খানের মোবাইল নাম্বারে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি। পরে অভিযুক্ত স্বর্ণালী পালের কাছে জানতে চাইলে তিনি ঘটনার ব্যাপারে কিছুই জানেন না বলে জানান।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
