তারেক জিয়ার সরকার ক্রীড়াপ্রেমী সরকার: যোগাযোগ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ

তারেক জিয়ার সরকার ক্রীড়াপ্রেমী সরকার। বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি। শুক্রবার ঢাকার নবাবগঞ্জ উপজেলার চুড়াইন ইউনিয়নের মুন্সিনগর প্রগতি সংঘ আয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খেলায় উদ্বোধক ছিলেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খোন্দকার আবু আশফাক।
হাবিবুর রশিদ বলেন, আমরা চাই দেশের প্রতিটি এলাকার তরুণ-যুবকরা খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত থাকুক। খেলাধুলা যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি আরও বলেন, মাঠে নিয়মিত খেলাধুলার আয়োজন বাড়াতে হবে। এতে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবেশ তৈরি হবে।
অত্রক্লাবের সভাপতি ও চ্যাম্পিয়ন ট্রফিদাতা নজরুল ইসলামের সভাপতিত্বে ফাইনাল খেলাকে ঘিরে মুন্সিনগর মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এতে রাজনৈতিক ব্যাক্তিবির্গ সহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও বিপুলসংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *