বৃক্ষ রোপনের মাধ্যমে বাংলাদেশকে সবুজে ছেয়ে ফেলা হবে: বন ও পরিবেশ মন্ত্রী

মো. আব্দুল গনি, কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ড.শেখ ফরিদুল ইসলাম বলেছেন,বৃক্ষ রোপনের মাধ্যমে আগামি ৫ বছরে বাংলাদেশকে সবুজে ছেয়ে ফেলা হবে। প্রধানমন্ত্রি তারেক রহমানের নির্দেশে ৫ বছরে সারা বাংলাদেশে ২৫কোটি বৃক্ষ রোপন করা হবে। এই টার্গেটকে সামনে রেখে আমরা দেশের প্রতিটি জেলায় জেলায় বৃক্ষ রোপন কর্মসুচির মাধ্যমে বিভিন্ন ফলজ,বনজ ও ঔষধি গাছের চারা রোপন করছি। তবে শুধু বৃক্ষ রোপন করলেই চলবে না এসব বৃক্ষের চারা রক্ষনা বেক্ষনের জন্য আমাদের সর্বদা কাজ করতে হবে। তিনি আজ সকালে কেরানীগঞ্জের নয়াবাজার ডিগ্রী কলেজ প্রাংগনে রোটারিক্লাব গুলশান এভিনিউ এর উদ্যোগে বৃক্ষরোপন কর্মসুচী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। এসময় উপস্থিত ছিলেন,বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান,নয়াবাজার ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক মিয়া,কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী শামীম হাসান,সিনিয়র যুগ্নসম্পাদক মনিরুল ঘশ মনির,শাক্ত ইউনিয়ন বিএনপির সভাপতি মোহসীন মন্টু, শাক্তা ইউনিয় পরিষদেও প্রশাসক হালিমা বেগম,সাধারন সম্পাদক হুমায়ন কবীর,যুবদল নেতা মাসুদ রানা, জানেআলম সুমনসহ রোটারি ক্লাব গুলশান এভিনিউ এর বিভিন্ন নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *