লতা মন্ডল-সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি: সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, সাংগঠনিক সম্পাদক নূর হোসেন এবং লতবদী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ওসমান হারুন ভূঁইয়ার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর অভিযোগ প্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে লতব্দী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
আজ রোববার (৯ আগস্ট) বিকেল ৪টার দিকে লতব্দী ইউনিয়নের কমলাপুর-গয়াতলা সড়কে প্রথমে এক প্রতিবাদ সমাবেশ প্ররে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে মিলিত হয।
সমাবেশে বক্তারা বলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, সাংগঠনিক সম্পাদক নূর হোসেন ও লতবদী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ওসমান হারুন ভূঁইয়ার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এসব অপপ্রচারের মাধ্যমে দলের নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি এবং তাদের সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তারা।
বক্তারা আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, তবে মিথ্যা তথ্য ছড়িয়ে কোনো নেতাকর্মীর ভাবমূর্তি ক্ষুণ্ন করা মেনে নেওয়া হবে না। সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার বন্ধ করে সত্য ও তথ্যভিত্তিক বক্তব্য প্রচারের আহ্বান জানান তারা।
প্রতিবাদ সমাবেশে মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক ছিদ্দিক মোল্লা,সিরাজদিখান উপজেলা যুবদল আহব্বায়ক ইয়াছিন সুমন,মধ্যপাড়রা ইউনিয়ন বিএনপির সভাপতি আজীম আর রাজী,লতব্দী ইউনিয়ন বিএনর যুগ্ম-আহব্বায়ক পিয়ার আলী মোল্লা,সিরাজদিখান উপজেলা স্বেচ্ছাসেবক দল আহব্বায়ক আজিজুল হক ভুইয়া,লতব্দী ইউনিয়ন সাবেক ছাত্রদল সভাপতি মোঃ সাহিন শান্তসহ লতবদী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময তারা অপপ্রচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দেন এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকান্ডের বিরুদ্ধে ১৪টি ইউনিয়ন থেকে সাংগঠনিকভাবে প্রতিবাদ করার কথা জানান।
