কেরানীগঞ্জে নয়’শ কর্মহীন শ্রমজীবী পরিবারের মাঝে পুলিশের খাদ্যসামগ্রী বিতরণ

কেরানীগঞ্জ(ঢাকা)প্রতিনিধিঃ ঢাকার কেরানীগঞ্জে নয়’শ কর্মহীন শ্রমজীবী পরিবারের মাঝে ঢাকা জেলা পুলিশের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (০২এপ্রিল) বিকেল ৪টায় দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া বিআরটিএ মাঠে ও বিকেল ৫টায় কেরানীগঞ্জ মডেল থানার জিনজিরা পী এম পাইলট স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এই খাদ্যসমাগ্রী বিতরণ করা হয়েছে । প্রতিটি পরিবারকে ৫ কেজি চাউল, ১ কেজি ডাল,২ কেজি আলু,১ কেজি পিঁয়াজ,১ লিটার তৈল ও ১টি সাবান দেয়া হয়। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহজামান জানান, তারা ৬’শ কর্মহীন শ্রমজীবী পরিবারকে খুঁজে বের করে তাদের প্রতিটি পরিবারের হাতে প্রথমে একটি করে কার্ড দেয়া হয়। এসব কার্ডধারী পরিবারের লোকজনদের ইকুরিয়া বিআরটিএ মাঠে প্রবেশ করিয়ে তাদের সবাইকে সামাজিক দূরুত্বে বসানো হয়। পরে তাদের প্রত্যেকের হাতে খাদ্যসামগ্রীর প্যাকেট পোঁছিয়ে দেয়া হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার ও কেরানীগঞ্জ সার্কেল রামানন্দ সরকার, দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি তদন্ত আশিকুজ্জামান, ওসি অপারেশন আব্দুর রাশিদ প্রমুখ।

অপরদিকে কেরানীগঞ্জ মডেল থানার ওসি কাজী মাইনুল ইসলাম জানান, তারা ৩’শ কর্মহীন শ্রমজীবী পরিবারকে খুঁজে বের করে প্রতিটি পরিবারের হাতে ত্রাণ নেয়ার কার্ড দেয়া হয়। এই কার্ডধারীদের তারা জিনজিরা পী এম পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে প্রবেশ করিয়ে তাদের প্রত্যেকের হাতে খাদ্যসামগ্রীর প্যাকেট পৌঁছিয়ে দেয় হয়। তিনি আরো জানান, করোনাভাইরাসের সংক্রামন প্রতিরোধে সরকার আগামী ৯ এপ্রিল দেশব্যাপী বন্ধ ঘোষণা করেছেন। এতে অনেক শ্রমজীবী মানুস কর্মহীন হয়ে পড়ে ।তাই তাদেরকে মানবিকভাবে কিছু সহায়তা করার জন্য ঢাকা জেলা পুলিশের উদ্যোগে এই খাদ্যসামগ্রী দেয়া হলো। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার ও কেরানীগঞ্জ সার্কেল রামানন্দ সরকার,কেরানীগঞ্জ মডেল থানার ওসি তদন্ত মোঃ মাসুদ মিয়া ওসি অপারেশন আসাদুজ্জামান টিটু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *