শ্রীনগরে নিষিদ্ধ চায়না দোয়াইর কারখানায়  অভিযান লক্ষাধিক টাকার জাল জব্দ

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে অবৈধভাবে মাছ শিকার ও মৎস্যসম্পদ রক্ষায় মোবাইল কোর্ট পরিচালনা করে প্রায় ১ লক্ষ ৮০ হাজার টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে থানা পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার(ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানী সোহেল। এতে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মনোয়ারা বেগম।

এসময় উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের জামাইবাজার এলাকার ১টি চায়না দোয়াইর কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করে ১ লক্ষ ৮০ হাজার টাকা মুল্যের ১২০ পিছ নিষিদ্ধ ফিক্সড ইঞ্জিন (চায়না দুয়ারি) জাল জব্দ করা পর দেউলভোগ এলাকায় এনে জনসম্মুখে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সহকারী মৎস্য কর্মকর্তা রাশেদুজ্জামান,সহকারী কমিশনার(ভুমি) অফিসের কাম ক্যাশিয়ার নাজির হোসেন, এএসআই শাহিন, ইয়ার হোসেনসহ থানার পুলিশ ফোর্স।

উপজেলা প্রশাসন জানায়, চায়না দুয়ারী জাল ব্যবহারে ছোট মাছ ও পোনা নির্বিচারে ধরা পড়ে, যা নদী-খাল-বিলের মৎস্য সম্পদের জন্য মারাত্মক হুমকি। এ কারণে সরকার এ ধরনের জালের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করেছে। জনগণকে এ বিষয়ে সচেতন করার জন্য উক্ত স্থানে লিফলেট বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *