জুলাই শহিদ সাইদুল ইসলাম শোভনের ২য় মাহাদাত বাষির্কী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মুন্সীগঞ্জ জেলার প্রথম “শহিদ” বীর শহিদ সাইদুল ইসলাম শোভনের ২য় শাহাদাত বাষির্কী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুম্মা শ্রীনগর উপজেলার উত্তর কোলাপাড়া নিজ বাসভবনে শহীদ শোভন স্মৃতি সংঘ ও পাঠাগারের আয়োজনে উত্তর কোলাপাড়া ব্রাদার্স ঐক্যের সার্বিক সহযোগীতায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শহিদ শোভনের বাবা নজরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব হুমায়ুন করিব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোলাপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব তৈয়ব হোসেন মামুন।

গত ১৯ জুলাই ২০২৪ এই দিনে ঢাকার নিউমার্কেট এলাকায় বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনে যোগ দিয়ে ফ্যাস্টিস সরকার ধুসরদের গুলিতে তিনি শহিদ হন। পরবর্তীতে তার লাশ উত্তর কোলাপাড়া নিজ বাড়ীতে এনে দাফন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *