নবাবগঞ্জে প্রতিটি মসজিদে ৫ ওয়াক্ত আজানের আগে করোনা সচেতনতা প্রচারণার নির্দেশ

নাজমুল হোসেন : কোবিড-১৯ (করোনা) ভাইরাস থেকে সাবধানতা অবলম্বন ও জনসচেতনতার সৃষ্টিতে ঢাকার নবাবগঞ্জ উপজেলার প্রতিটি মসজিদে ৫ ওয়াক্ত আজানের আগে বা পরে করোনা ভাইরাস সম্পর্কে প্রচারণা চালানোর ব্যাপারে উপজেলা পরিষদ ও প্রশাসনের পক্ষ হতে নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার রাতে উপজেলা পরিষদের পক্ষ হতে নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু নববাংলা অনলাইনের সাথে মুঠোফোনে এমন সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, আমরা ইতোমধ্যে জরুরী বৈঠকে উপজেলা ইসলামি ফাউন্ডেশনকে এমন প্রচারণার করার অনুরোধ জানিয়ে ছিলাম। যেহেতু তারা আমাদের অনুরোধ রাখেননি তাই আমরা বাধ্য হয়ে নির্দেশনা প্রদান করছি। তিনি জানান, বর্তমানে বেশির ভাগ মানুষই মসজিদ মুখি, তাই ইমাম সাহেবদের প্রচারণা আমাদের কাজে আসবে। সেই সাথে সবাইকে সচেতন হওয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানাচ্ছি।

এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচএম সালাউদ্দিন মনজু বলেন, আমরা প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যানদের মসজিদের মাইকে জনসচেতনতার প্রচার করার কথা বলা হয়েছে। কেনো যে তারা গাছাড়া দায়িত্ব পালন করছেন বুঝতে পারছি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *