নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় এইচএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে কোমল পানীয় ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে|
সোমবার দুপুরে দোহার উপজেলা পরিষদ প্রাঙ্গণে দোহার উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ কার্যক্রমের আয়োজন করা হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক পরীক্ষার্থী ও অভিভাবকদের হাতে কোমল পানীয় ও বিশুদ্ধ পানি তুলে দেন ।
এ সময় প্রধান অতিথি বলেন, এইচএসসি পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ । প্রচণ্ড গরমে পরীক্ষার্থীদের পাশাপাশি তাদের সঙ্গে আসা অভিভাবকদের শাস্তি দিতে এই ক্ষুদ্র উদ্যোগ গ্রহণ করা হয়েছে । তিনি সকল পরীক্ষার্থীর সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং সবার কাছে তাদের জন্য দোয়া চান ।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক মো. জিল্লুর রহমান, দোহার উপজেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক বিকাশ সরকার, যুগ্ম আহবায়ক মো. বোরহান মিয়া, ইকবাল মুন্সি, রমজান খান, নজরুল ইসলাম রাসেল, দোহার পেরৈসভা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব রুবেল বেপারী, পৌরসভা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম আজাদ, যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম, পৌরসভা স্বেচ্ছাসেবকদলের দলের সিনিয়র সদস্য খলিলুর রহমান, স্বেচ্ছাসেবকদলের নেতা নুর ইসলাম বাবু, মো. মাসুম মোল্লা, আজিজুর রহমান স্বপন, মাসুদুর রহমান, সোহাগ বেপারী, সোহান গাজী, তপন শিকদার, এছাহাক, লিটনসহ উপজেলা স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা । পরীক্ষার্থী ও অভিভাবকরা এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ।
