বিএনপি’র সরকার হচ্ছে জনবান্ধব সরকার: আমান উল্লাহ আমান

মো. আব্দুল গনি, কেরানীগঞ্জ ( ঢাকা) প্রতিনিধি: বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঢাকা -২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান বলেছেন,বর্তমান বিএনপি’র সরকার হচ্ছে জনবান্ধব সরকার।তাই সরকার জনগণের কল্যাণের জন্য যা যা করা দরকার তাই নিয়ে কাজ করে যাচ্ছেন। জনগণের কথা চিন্তা করে এবারের বাজেটে সরকার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমিয়ে দিয়েছেন। স্বাস্থ্য সেবা জনগনের দৌরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন কর্মসূচি নিয়ে সরকার কাজ করছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান লন্ডনের আদলে বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে ছাত্র-ছাত্রীদের জন্য স্কুল ব্যাগ, স্কুল ড্রেস বিতরণসহ তাদের মধ্যাহ্ন ভোঁজের ব্যবস্থা করেছেন। শিক্ষা ক্ষেত্রে এবার বাজেটে সর্বাধিক বরাদ্দ দিয়েছেন সরকার। তিনি আজ সকালে কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়ন পরিষদে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে জি আর প্রকল্পের চাল বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। আমান আরো বলেন, তারেক রহমান নির্বাচনের পূর্বে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন নির্বাচনের পর সেগুলোকে পর্যায়ক্রমে একে একে তিনি বাস্তবায়ন করা শুরু করেছেন। তিনি অসহায় দরিদ্রদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষক কার্ড বিতরণ করেছেন।কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করেছেন। প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মেয়েদের শিক্ষা ক্ষেত্রে উপবৃত্তি দিয়ে নারী শিক্ষার বিপ্লব ঘটিয়েছিলেন। বর্তমান সরকার ছাত্রদেরও উপবৃত্তি দিয়ে শিক্ষা ক্ষেত্রে বিপ্লব ঘটাবেন। এ সময় উপস্থিত ছিলেন কালিন্দী ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নুরুন্নাহার,কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সাধারন সম্পাদক হাসমত উল্লাহ নবী,বিএনপি নেতা সামসুল ইসলাম লিটন, সাইদুর রহমান আংকু,মাহবুব হোসেন মেহবুব, আতাউর রহমান হীরা,যুবদল নেতা আসাদুজ্জামান রিপনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *