মহাস্থান মাহীসওয়ার কলেজে মধুমাস উপলক্ষে ফল উৎসব পালিত 

মোহাম্মদ আককাস আলী :  মহাস্থান মাহীসওয়ার কলেজে বাংলা বিভাগের আয়োজনে মধুমাস উপলক্ষে ফল উৎসব পালিত হয়েছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ভাষায় “পাকা কাঁঠালের গন্ধে আকুল গাঁয়ের মেঠো পথ,ফল উৎসবে মাতলো রে আজ বাঙালির জগৎ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ফল উৎসবে আবাহন কবিতায় লিখেছেন,
ফলের কুঞ্জ সাজিয়েছি আজ রঙের আলপনায়  মধু মাসে মধুর পরশ লাগল রে এ গায়।  এসো হে গুণী, এসো হে সুহৃদ লহো প্রকৃতির দান,  ফলের রসে সিক্ত হোক আজিকে সবার প্রাণ।
কবিদের এই কথাগুলে বাস্তবে মূর্ত হয়ে উঠেছে  মহাস্থান মাহীসওয়ার ডিগ্রি কলেজে,৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ ১৪ জুন ২০২৬ খ্রিঃ রবিবার ফল উৎসবের মাধ্যমে। অনুষ্ঠানে বাংলা বিভাগের বিভাগীয় প্রধান জনাব মোছাঃ জান্নাতুন নাঈম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মতিউর রহমান, বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ মো. মাহবুবুর রহমান, কলেজের হিতাকাঙ্ক্ষী, সমাজসেবক,রাজনৈতিক ব্যক্তিত্ব মো. তাহেরুল ইসলাম, আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান, কবি ও প্রাবন্ধিক মো. আব্দুর রাজ্জাক রঞ্জু, সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. মেহেরুল ইসলাম, দর্শন বিভাগের প্রভাষক মো. শাহ আলম, গ্রন্থাগার প্রভাষক মো. মোফাজ্জল হোসেন প্রমুখ।অনুষ্ঠানে বাংলাসহ অন্যান্য বিভাগের শিক্ষক কর্মচারী ও বাংলা বিভাগের ছাত্র-ছাত্রীবৃন্দ অংশগ্রহণ করেন। সুন্দর আয়োজনের জন্য সকল অতিথি আয়োজনের সাথে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। ফলের রসের মতোই জ্ঞান নৈতিকতা ও মানবিকতার রসে সবার জীবন সিক্ত হয়ে উঠুক এই কামনা করেন বক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *