সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে ২৭৮ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারিকে আটক করেছেন সিংগাইর থানা পুলিশ। রবিবার(৭ জুন) রাত সাড়ে ৩ টার দিকে উপজেলার সিংগাইর পৌরসভার কাশেমনগর বাসস্ট্যান্ড এলাকায় থেকে তাদের আটক করেন। আটককৃতরা হলেন,পৌর এলাকার কাশেমনগর গ্রামের মৃত.সদুর উদ্দীনের ছেলে হযরত আলী(৩৫) একই এলাকার মৃত.কয়েদ আলীর ছেলে কামরুজ্জামান(৩৫)
পুলিশ সূত্রে জানাযায়,গোপন সংবাদের ভিত্তিতে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মাজহারুল ইসলামের দিক নির্দেশনায় ইন্সপেক্টর (তদন্ত)মো.আব্দুর রাজ্জাকের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে পৌরসভার কাশেমনগর এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় ২৭৮ পিস ইয়াবাসহ ২ জন মাদক কারবারিকে আটক করে, যার আনুমানিক মূল্য ৭১,৪০০ টাকা। ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক হওয়ার ঘটনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাদক বিরোধী কার্যক্রমের একটি ইতিবাচক দৃষ্টান্ত। মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের মাধ্যমে স্থানীয় পর্যায়ে মাদকের বিস্তার রোধ যুব সমাজকে সুরক্ষা প্রদান এবং অপরাধ প্রবণতা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। তবে শুধু গ্রেফতারে যথেষ্ট নয় এর সঙ্গে জড়িত পুরো নেটওয়ার্ক সনাক্ত করে আইনের আওতায় আনা প্রয়োজন বলে স্থানীয়দের দাবি।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান,গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্যে নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে আদালতে প্রেরন করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
