শ্রী শ্রী লোকনাথ ব্রক্ষ্মচারী আশ্রমে ১৩৬তম ত্রিরোধাম উৎসব অনুষ্ঠিত

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী( মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে আগামী স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ষোলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী ঘোষণা দিয়ে প্রচার প্রচারণা শুরু করেছেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন।

বুধবার বিকেল ৩ টায় উপজেলার ষোলঘর সেনপাড়া শ্রী শ্রী লোকনাথ ব্রক্ষ্মচারী  আশ্রমে ১৩৬তম ত্রিরোধাম উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি আগামী স্থানীয় ইউপি নির্বাচনে ষোলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থীতা ঘোষনা দিয়ে প্রচার কাজ শুরু করেন তিনি।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন বলেন, আগামী ইউপি নির্বাচনে আমি চেয়ারম্যান প্রার্থী হয়েছি। আপনারা হিন্দু সপ্রদায়ের সকলেই আমার ভাই বোন। আমি আপনাদেরই সন্তান।
দীর্ঘ দিন ধরে আপনাদের সুখে-দুঃখে আমি পাশে থাকার চেষ্টা করেছি এবং আপনাদের দোয়া ও সমর্থনে আমি সেবামূলক করে যাচ্ছি।
আমি যদি আপনাদের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হতে পারি, তবে আমার ইউনিয়নকে একটি মডেল ও আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো।

এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা খোকন বেপারী, স্থানীয় ইউপি সদস্য রুহুল আমিন,
শ্রী লোকনাথ ব্রক্ষ্রচারী আশ্রমের সাঃ সম্পাদক প্রদীপ ঘোষ, কোষাধক্ষ সজিব সাহা,প্রচার সম্পাদক লিটন রায়,মিন্টু দে, আশ্রমের পুরোহিত রতন চৌধুরী, সেবায়েত সুনিল দাস,তপন দাস, উপদেষ্ঠা বিমল দাস মনু,সেনপাড়া শনি মন্দিরের সহদেব দাস,সেবায়েত গকুল পাল,সুনিল কুন্ডসহ স্থানীয় সনাতনী সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *