মো. ফয়সাল খান: ঢাকার দোহার উপজেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে দুস্থ, অসহায় হতদরিদ্রের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদের সভা কক্ষে ঢাকা -১ আসনের সংসদ সদস্য খন্দোকার আবু আসফাক এর পক্ষে আনুষ্ঠানিকভাবে এ সহায়তা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈদুল ইসলাম ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোহার উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মেছের, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক সেন্টু ভূইয়া, বিলাসপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বাদশা মোল্লা, উপজেলা মহিলা দলের সভাপতি শম্পা আক্তারসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা। এসময় দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈদুল ইসলামের সভাপতিত্বে উপজেলার ৮০ জন হতদরিদ্রের মাঝে প্রত্যেককে ৫ হাজার টাকা করে ৪ লক্ষ টাকা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মো. মাঈদুল ইসলাম বলেন, সরকার সবসময় অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে রয়েছে। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
