শ্রীনগরে ভুট্টা ক্ষেতে ডেকে নিয়ে কিশোরকে বলাৎকার, অভিযুক্ত গ্রেফতার

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ভুট্টা ক্ষেতে ঘাস তোলার কথা বলে ডেকে নিয়ে এক কিশোরকে বলাৎকারের অভিযোগ উঠেছে। আজ বুধবার এ ঘটনায় অভিযুক্ত মো. নিরব শেখ (২২) কে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত নিরব শেখ উপজেলার বীরতারা এলাকার ধেনু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে একই এলাকার তিন কিশোরকে ভুট্টা ক্ষেতে ঘাস তোলার কথা বলে ডেকে নেয় নিরব। পরে কৌশলে তাদের মধ্যে দুইজনকে সেখান থেকে সরিয়ে দিয়ে এক কিশোরকে একা রেখে দেয়। এরপর ওই ১৫ বছর বয়সী কিশোরকে বলাৎকার করে বলে অভিযোগ পাওয়া যায়। ভুক্তভোগী কিশোর মজিদপুর দয়হাটা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র। নিরবের বিরুদ্ধে এলাকায় চুরি, মাদক ব্যবসা সহ নানা রকম অপকর্মের অভিযোগ রয়েছে।

ঘটনার পর ভুক্তভোগী কিশোর বিষয়টি তার পরিবারকে জানালে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত জানান, অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত নিরব শেখকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *