কাউন্সিলরের ভাই আটক

রাণীশংকৈলে ইয়াবাসহ সাবেক কাউন্সিলরের ভাই আটক

ঠাকুরগাঁও প্রতিনিধি:হাসিনুজ্জামান মিন্টু: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৩০ পিস ইয়াবাসহ মো. মন্টু (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি স্থানীয় সাবেক কাউন্সিলর নূর আলমের ভাই।
পুলিশ জানায়, রোববার (২৬ এপ্রিল) রাতে গোপন তথ্যের ভিত্তিতে পৌর শহরের দোশিয়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মন্টুকে সন্দেহজনক অবস্থায় আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা এবং বিক্রির নগদ ১১ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত মন্টু উপজেলার দোশিয়া (মোমিনাড়া) গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে বলে জানা গেছে।
এ বিষয়ে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী বলেন, আটক ব্যক্তিকে সোমবার (২৭ এপ্রিল) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদক নির্মূলে পুলিশের চলমান অভিযান অব্যাহত থাকবে এবং এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *