দোহারে বিতর্ক প্রতিযোগিতা ও সততা স্টোর উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা 

ঢাকার দোহার উপজেলায় দোহার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও নৈতিকতা চর্চা জোরদারের লক্ষ্যে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ আয়োজন এবং নতুন সততা স্টোর স্থাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে উপজেলার জয়পাড়া থানার মোড় এলাকায় অবস্থিত বেগম আয়েশা শপিং কমপ্লেক্সের একটি হলরুমে  এ সভা আয়োজন করা হয়।
সভায় দোহার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল কাশেম সভাপতিত্ব করেন  ও সঞ্চালনায় ছিলেন কমিটির সাধারণ সম্পাদক মনজুর রশীদ। উপস্থিত ছিলেন দোহার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি সাবিনা ইয়াসমিন শিমু ও মহিউল মিল্লাত, সদস্য মো. সোহরাব উদ্দিন, নিগার সুলতানা, সদস্য সাংবাদিক নাজনীন শিকদার, ফাতেমা বিনতে আরসাদসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।
আলোচনা সভায় দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। এসময় সভাপতি আবুল কাশেম বলেন, তরুণ প্রজন্মকে সচেতন করে তুলতে বিতর্ক প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে সততা স্টোর স্থাপনের মাধ্যমে নৈতিকতা ও স্বচ্ছতার চর্চা আরও বিস্তৃত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভা শেষে উপস্থিত সকলকে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *