কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: কেরানীগঞ্জের আম বাগিচায় একটি গ্যাস লাইট কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় পাঁচ শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত শ্রমিকদের এখনো নাম পরিচয় পাওয়া যায়নি। দুপুর পৌনে বারোটায় কারখানা টিতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই পুরো কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। আবাসিক এলাকায় কারখানাটি অবস্থিত হওয়ায় আশেপাশের মানুষ আগুনের শিখা দেখে চিৎকার করতে থাকে এ সময় কারখানার চারপাশের মানুষ আগুন নিভাতে দৌড়িয়ে যায়। কিন্তু তারা আগুন নিভাতে ব্যর্থ হয়। দুপুরে একটায় ফায়ার সার্ভিস খবর পেয়ে কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট,পোস্তগোলা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ও সদরঘাট ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সাড়ে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে এই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন। পরে ফায়ার সার্ভিসের লোকজন আগুনে পোড়া একটি ঘর থেকে পাঁচ জনের লাস্ট উদ্ধার করে। আগুনের ঘটনাস্থল পরিদর্শন করেছেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কেরানীগঞ্জ সার্কেল সহকারী কমিশনার ভূমি আফতাব আহমেদ, দক্ষিণ কেরানীগঞ্জ থানা অফিসার ইনচার আলম ও ঢাকা জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী। তবে এখন পর্যন্ত নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।এই কারখানাটিতে এর আগেও আরেকবার আগুন লাগে। এলাকাবাসীদের অভিডোগ কারখানার মালিক প্রভাবশালী হওয়ায় একাধিকবার বলার পওের কারখানাটি আবাসিক এলাকা থেকে অন্যত্র সরানো হয়নি।
