দোহারে পূর্ব ধোয়াইর হাজী সিফাতুল্লাহ গম্বুজ জামে মসজিদে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:  ঢাকার দোহারে পূর্ব ধোয়াইর হাজী সিফাতুল্লাহ গম্বুজ জামে মসজিদের উদ্যােগে ৯৭ তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার(১৯ জানুয়ারী) বাদ আসর থেকে এ ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় পূর্ব ধোয়াইর হাজী সিফাতুল্লাহ গম্বুজ জামে মসজিদের সভাপতি হাসান মতিউর রহমানের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে ওয়াজ পেশ করেন বাস্তা দারুল কোরআন মাদরাসার মুহতামীম আলহাজ্ব হাফেজ ক্বারী আব্দুল ওয়াহাব দোহার।

বিশেষ বক্তা ছিলেন,মাওলানা আব্দুল রহিম দোহারী, মাওলানা মনিরুল ইসলাম, মাওলানা মুফতি মাহবুবুর রহমান।

পূর্ব ধোয়াইর হাজী সিফাতুল্লাহ গম্বুজ জামে মসজিদের সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুল মান্নানের তত্বাবধানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোল্লা হাবিবুর রহমান, দেওয়ান আলী আহমেদ, ওহাব খান,মো. মহিউদ্দিন, হাজী আলী আহম্মদ,মো. হাসান মোল্লা,হাজী আল মামুন লাভলু মোল্লা,আবুল বাশার,মো.হারুন দেওয়ান,মো. মোন্নাফ দেওয়ান,হাসান রেজাউর রহমান,মোসলেম খান,মো. রন্টি দেওয়ান সহ ধর্মপ্রাণ মুসুল্লিবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *