দোহারে মেঘুলা বাজার পরিচালনা কমিটির উদ্যোগে আনন্দ ভ্রমণ সম্পন্ন

 নিজস্ব প্রতিবেদক:  নানা আয়োজন ও আনন্দঘন পরিবেশে ঢাকার দোহার উপজেলার দ্বিতীয় বৃহত্তম মেঘুলা বাজার পরিচালনা কমিটির উদ্যোগে আনন্দ ভ্রমণ সম্পন্ন হয়েছে।
পদ্মানদীর পাড় থেকে মাওয়া পদ্মা সেতুর উদ্দেশ্যে নদী পথে বাজারের ব্যবসায়ীবৃন্দ হাউসবোট নিয়ে যাত্রা শুরু করেন। জাজিরা পয়েন্ট মাওয়া পদ্মা সেতু ভ্রমণ ও প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করে আনন্দঘন সময় কাটান ব্যবসায়ীবৃন্দ ।
ভ্রমণের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাজার পরিচলনা কমিটির সভাপতি ইকবাল আহম্মেদ ও সাধারণ সম্পাদক আব্দুল খালেক । সহযোগিতায় ছিলেন সহ-সভাপতি মো.আজিজ, কোষাধক্ষ্য মো. ইয়ানুছ, যুগ্ম সাধারণ সম্পাদক সুলাইমান বেপারীসহ মার্কেটের সকল ব্যবসায়ীবৃন্দ
ভ্রমণ শেষে সভাপতি ইকবাল আহম্মেদ বলেন, এই ভ্রমণের মাধ্যমে ব্যবসায়ীদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। কর্মব্যস্ত জীবনের বাইরে এমন আনন্দঘন মুহূর্ত সবাইকে নতুনভাবে অনুপ্রাণিত করেছে।
সাধারণ সম্পাদক আব্দুল খালেক তালুকদার জানান, সদস্যদের আন্তরিকতা ও সহযোগিতার কারণেই ভ্রমণটি এত সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
এমন সফল আয়োজন নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন মেঘুলা বাজার ব্যবসায়ীবৃন্দ। তারা বলেন, এই নৌভ্রমন ছিল নিঃসন্দেহে অন্যতম সেরা আয়োজন। মেঘুলা বাজার পরিচলনা কমিটির সদস্যদের আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণ এই সাফল্যের মূল চাবিকাঠি। নৌ ভ্রমেেণর জন্য সভাপতি, সাধারণ সম্পাদকের কাছে আমরা কৃতজ্ঞ। আগামীতেও কমিটির কাছে এমন সফল আয়োজনের অনুরোধ জানাচ্ছি।
দিনের শেষে আনন্দ ভ্রমণে অংশগ্রহণকারীদের মাঝে উপহার বিতরণ করা হয় এবং সবশেষে লাকী কুপণের বিজয়ীদের পুরস্কার বিতরণের মাধ্যমে আনন্দ ভ্রমণের সকল আনুষ্ঠানিকতা সমাপ্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *