টঙ্গিবাড়ী থেকে ফিরুজ আলম বিপ্লব : মুন্সীগঞ্জ টঙ্গিবাড়ী উপজেলার ধীপুর গ্রামে ধীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন দিলুর বাড়ীর পাশে ১৪ই জানুয়ারী বুধবার মটুকপুর প্রিমিয়া লীগ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় । বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক জুয়েল চোকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ী উপজেলা বিএনপি সভাপতি আলী আজগর রিপন মল্লিক, বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন ধীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন মোল্লা, সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন দিলু, মালয়েশিয়া প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক আমিন শিকদার, ব্যবসায়ী হারুন রশিদ, বিশিষ্ট ব্যবসায়ী নূর ইসলাম হালদার,উপজেলা বিএনপি সভাপতি বিপি আব্দুল হাই ও আক্তার হোসেন লাকুড়িয়া, উপজেলা সেচ্ছাসেবকদল সদস্য সচিব মারুফ ইসলাম সেন্টু, ধীপুর ইউপি সদস্য মো: মাকসুদ ও কাকলী আক্তার,, কৃষকদল সভাপতি মোতালেব বেপারী, ব্যবসায়ী ইকবাল চোকদার সহ বিএনপির অঙ্গসংগঠনের নেত্রীবৃন্দরা উপস্থিত ছিলেন । উক্ত খেলায় মটুকপুর প্রিমিয়ার লীগ সিক্স-এ-সাইড নাইট ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ফয়সাল একাদশ।
