দোহারের জয়পাড়ায় কুড়েঘর ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় আনুষ্ঠানিক ও দোয়ার মাধ্যমে  কুড়েঘর ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের উদ্বোধন করা হয়েছে।  শুক্রবার বিকেলে  লটাখোলা জয়পাড়া ক্লিনিকসংলগ্ন মোড়ল মার্কেটে আধুনিক ও নান্দনিক পরিবেশে মানসম্মত খাবার পরিবেশনের মাধ্যমে কার্যক্রম শুরু করা হয়।
রেস্টুরেন্ট কর্তৃপক্ষের বলেন, এখানে স্বাস্থ্যসম্মত দেশি ও বিদেশি খাবারের পাশাপাশি কফি এবং নানা ধরনের হালকা নাস্তা পাওয়া যাবে। গ্রাহকদের সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেবার মান বজায় রাখার প্রতিশ্রুতি দেন ।
উদ্বোধন উপলক্ষে বিশেষ ছাড় ও অফারের ব্যবস্থাও রাখা হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, নতুন এই ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট দোহারের খাদ্যসংস্কৃতিতে নতুন মাত্রা যোগ করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, সমাজের গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *