নিজস্ব প্রতিবেদক : দোহারে চরবৈতা মুহাম্মাদীয়া মাদরাসার বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে মাদ্রাসার হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কুরআন তিলওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানটিতে বার্ষিক পরীক্ষার ফলা ঘোষণা করা হয়।
মাদরাসার পক্ষ থেকে মেধাতালিকায় স্থানপ্রাপ্ত ৫ ক্লাসের ১৫ জনকে পুরুস্কার দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন মাদরাসার পরিচালক মো.কামাল হোসেন, মাওলানা নুর হোসেন, সহকারী শিক্ষক হাফেজ আবু বকর, সহকারী শিক্ষক মাসুদ হোসেন সহ মাদরাসার অভিভাবক ও ছাত্র ছাত্রীবৃন্দ।
