নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহারের দক্ষিণ আন্তা মাদবর বাড়ী জামে মসজিদ এর উদ্যাগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ ডিসেম্বর) সন্ধায় উপজেলার দক্ষিণ আন্তা মাদবর বাড়ী জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
জামিয়া আরাবিয়া এমদাদুল উলূম শিলাকোঠা মাদ্রাসার মোহতামিম মাওলানা আব্দুর রহিম হুজুরের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাস্তা দারুল ইসলামিয়া মাদ্রাসার মোহতামিম ও কুসুমহাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাফেজ আব্দুল ওয়াহাব দোহারী।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সুজন মিয়া।
মো.আক্তার হোসেন বিপ্লব ও আব্দুল মান্নান দোহারীর সঞ্চালনায় বিশেষ বক্তা ছিলেন হাফেজ মুহিব্বুল্লাহ রুম্মান, বাহ্রা আশরাফিয়া মাদ্রাসার মুহতামিম আব্দুর রহমান দোহারী।
