.কেরানীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালন ও প্রদর্শনী অনুষ্ঠিত

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: কেরানীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালন ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে আলোচনা সভা ও গৃহপালিত প্রাণীর প্রদর্শনী অনুষ্ঠিত হয়।  প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন খামারীরা অংশগ্রহণ করেন।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া। কেরানীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডক্টর মোঃ আব্দুস সাত্তার বেগের সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া, কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল দক্ষিণ সহকারী কমিশনার (ভূমি) আফতাব আহমেদ,কেরানীগঞ্জ উপজেলা প্রকৌশলী মোঃ আরিফুর রহমান, উপজেলা কৃষিকর্মকর্তা মহুয়া শারমিন মুনমুন,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কারিশমা আহমেদ কারিজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন মোল্লাহ,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শিবলীজ্জামান,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তাইবুর রহমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *