মো. রফিকুল ইসলাম ভূরুঙ্গামারী ( কুড়িগ্রাম) প্রতিনিধি :কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে প্রাণী সম্পদ মেলা। বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা হলরুমে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনী -২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভেটেরিনারি সার্জন ডাঃ হোসনে আরা এবং সভাপতিত্ব করেন ডাঃ আশিকুজ্জামান। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভূরুঙ্গামারী উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিএ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভূরুঙ্গামারী উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার সরকার, যুব উন্নয়ন অফিসার মকবুল হোসেন, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা আব্দুল আহাদ, পল্লী বিদ্যুৎ কর্মকর্তা ডিজিএম মিজানুর রহমান,ভূরুঙ্গামারী প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকন, সিটি প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম, ভূরুঙ্গামারী রিপোর্টাস ইউনিটির সভাপতি আরিফুল ইসলামসহ আরো উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, কর্মচারী ও পল্লী চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।
