এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে রাতে আধারে নালিশী সম্পত্তিতে জোড় পূর্বক বালু ফেলে দখলের চেষ্টার অভিযোগ উঠেছে।
শুক্রবার রাত ১১ টার দিকে উপজেলার হাসাড়া ইউনিয়নের লস্করপুর চকেরবাড়ী এলাকায় নালিশী সম্পত্তিতে বালু ফেলে দখলের অভিযোগ উঠে ঐ এলাকার মৃত মইজুদ্দিন শেখের ছেলে আজিজ শেখের বিরুদ্ধে।
এব্যাপারে শেখ মোঃ মহিউদ্দিন বাদী হয়ে আজিজ শেখসহ আরো অজ্ঞাতনামা লোকজনদের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সুত্রে জানা যায়,ভুক্তভোগী শেখ মোঃ মহিউদ্দিনসহ তার দুই ভাই গত ৪৫ বছর পূর্বে লস্করপুর মৌজার ৪২ শতক জমি ক্রয় করে বসতবাড়ী নির্মানের মাধ্যমে বসবাস করে আসছে। এই সম্পতি নিয়ে দেওয়ানী আদালতে রেকর্ড সংশোধনী মামলা চলমান রয়েছে। শুক্রবার রাতের আধারে আজিজ শেখসহ ঐ ফেরদৌস শেখ,তোফাজ্জল শেখ ও মহিউদ্দিনগং ভাড়াটিয়া লোককজন নিয়ে রাস্তার গাছ কর্তন করে জোড়পূর্বক নালিশী সম্পত্তিতে ড্রাম ট্রাক দিয়ে বালু ফেলে দখলের চেষ্টা করে। এসময় সহযোগী নাম্বার ৯৯৯ ফোন দিলে শ্রীনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে বালু ভরাট বন্ধ করেন।
এব্যাপারে অভিযুক্ত আজিজ শেখের কাছ জানতে চাইলে তিনি বলেন, আমার ক্রয়কৃত সম্পত্তিতে আমি বালু ফেরতে চেয়েছিলাম। কিন্তু তাদের বাধার কারনে বালু ফেলতে পারি নাই।
শ্রীনগর থানার এসআই কাদের বলেন, ৯৯৯ নাম্বারে ফোন পেয়ে ঘটনাস্থলে পৌছে বালু ভরাট বন্ধ করে আসছি
