আব্দুর রাহিম: ঢাকার দোহার উপজেলায় আভা ওরাল এন্ড ডেন্টাল কেয়ারের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২১ অক্টোবর) বিকেলে উপজেলার মেঘুলা কাজী অফিস মার্কেটের ২য় তলায় এ ডেন্টাল কেয়ারের উদ্বোধন করা হয়।
আভা ওরাল এন্ড ডেন্টাল কেয়ারের কর্ণধার ডা. ইশতি জাহান আভা বলেন, ডেন্টাল চিকিৎসায় আধুনিকতার ছোয়া দিতে আভা ডেন্টাল কেয়ার মানুষের ভরসার জায়গা নিতে আধুনিক মেশিনের সাহায্যে দাতের চিকিৎসা প্রদান করা হবে । দোহার নবাবগঞ্জে দাতের চিকিৎসায় অবহেলা এবং উন্নতমানের ডেন্টাল কেয়ার না থাকায় সুচিকিৎসা নিতে পারেন না অনেক রোগী। তাই রোগীদের উন্নত চিকিৎসা দিতে আধুনিক সকল নতুন মেশিনের দ্বারা চিকিৎসা দেওয়া হবে।
তিনি আরও বলেন, আভা ওরাল এন্ড ডেন্টাল কেয়ার শুক্রবার সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত ও শনিবার সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত মেঘুলা কাজী অফিসের ২য় তলায় রোগী দেখা হবে।
অনুষ্ঠান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিমান বাংলাদেশ এয়ার লাইন্স এর ফ্লাইট এটেনডেন্ট এবং মডেল আন্নামা ফাহিম
এসময় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক কমিটির সদস্য রেজাউর রহমান ফাহিম, দোহার উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুল আলম জীবন বেপারী, নারিশা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গাজী মহিউদ্দিন, বিএনপি নেতা শাহিন মাঝি, শাহআলম মোড়ল, নারিশা পশ্চিম চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমিদাতা ইঞ্জিনিয়ার মাহমুদ মঞ্জুরুল আলম শামিম বেপারী, মেঘুলা বাজার কমিটির সভাপতি ইকবাল হোসেন, দোহার উপজেলা যুবদল নেতা এবং সাবেক ছাত্রনেতা কামাল মোড়ল, দোহার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতাউর রহমান সানি, সিনিয়র সহ-সভাপতি মাহাবুবুর রহমান টিপু।
আরও উপস্থিত ছিলেন দোহার উপজেলা যুবদল নেতা শাহাদাত বেপারি, নাজমুল শোয়েব, শেখ দেলোয়ার হোসেন, নারিশা ইউনিয়ন যুবদল নেতা মাসুদ লাল, মোহাম্মদ আলী, মাহফুজ কলিন, ব্যবসায়ী বেনজির হোসেন বিল্লাল, ব্যবসায়ী মামুন বেপারি, পদ্মা সরকারি কলেজ এর প্রভাষক মাসুদ রানা, আলমগীর হোসেন, নারিশা পশ্চিম চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সায়েদুর রহমান হিরা, শামসুন্নাহার শান্ত, কবি নজরুল উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক রবিউল ইসলাম মাখনসহ আরও অনেকে।।
