কেরানীগঞ্জে পিকআপ গাড়িসহ আন্ত:জেলা গরু চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার

কেরানীগঞ্জ( ঢাকা)উপজেলা সংবাদদাতা : কেরানীগঞ্জের সিরাজনগর বটতলা এলাকায় গরু চুরির ঘটনায় একটি পিকআপ গাড়িসহ ৬ জন আন্ত;জেলা গরু চোর চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, এরশাদ ওরফে এশাদুল (৪২), লাল মিয়া ওরফে লালন (৩৬), শিমুল খান (৩০), মোঃ রাজু আহম্মেদ (৩২), মিলন হোসেন (৪৮), ও সবুজ মিয়া (৩২)।
থানা পুলিশ ও এলাকা সুত্রে জানাজায়, গত ১৭ নভেম্বর কেরানীগঞ্জ মডেল থানার সিরাজনগর বটতলা আবুল হোসেনের বাড়ি হতে ৬টি গরু চুরি হওয়ার ঘটনা ঘটে।

এই ঘটনায় থানায় একটি অজ্ঞাত নামা আসামি করে একটি মামলা দায়ের করা হলে, বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন নির্দেশনায় কেরানীগঞ্জ সার্কেল মোঃ জাহাঙ্গীর আলম এবং কেরানীগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল হক ডাবলুর নেতৃত্বে এসআই মো: মিজানুর রহমান, এসআই শহিদুল ইসলাম মোল্লাদ্বয় সঙ্গীয় অফিসার নিয়ে একটি অভিযান টিম গঠন করা হয়। টিমটি গাজীপুর, ঢাকা জেলার সাভার ও আশুলিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িতদের গ্রেফতার করে।

গ্রেফতার পরে আসমীদের সমন্ধে জানা যায়, গ্রেফতাকৃত আসামীগণ আন্ত:জেলা গরু চোর চক্রের সক্রিয় সদস্য। তাহাদের বিরুদ্ধে বিভিন্ন জেলায় একাধিক গরু চুরিসহ মাদকের মামলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *