নির্বাচন নিয়ে নানামুখী ষড়যন্ত্র ও চক্রান্ত হচ্ছে -আমান উল্লাহ আমান

কেরানীগঞ্জ (ঢাকা)প্রতিনিধি: বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আলহাজ্ব আমান উল্লাহ আমান বলেছেন, অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ঘোষণা করেছেন ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্যে আগামী ডিসেম্বরে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবেন। কিন্তু এই নির্বাচন নিয়ে নানামুখী ষড়যন্ত্র ও চক্রান্ত হচ্ছে।যাতে নির্বাচন না হয়।

কারন নির্বাচন হয়ে গেলে দুই/একটি রাজনৈতিকদলের কোন মাতব্বরি থাকবে না। একটি দল ইসলামের কথা বলে জনগণকে ধোঁকা দিচ্ছে। তারা জান্নাতের কথা বলে তাদের মার্কায় জনগণের কাছে ভোট চাচ্ছে। কিন্তু কে জান্নাতে যাবে তা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। তাই তাদের কথায় বিভ্রান্ত না হয়ে সবাইকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। তিনি সোমবার বিকেলে কেরানীগঞ্জের বাঘাপুর স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণে বাস্তা ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বাস্তা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ ফিরোজ মিয়ার সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি।

এসময় অন্যান্যদেও মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডা. শফি উদ্দিন, বাঘাপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আলমগীর হোসেন,বাস্তা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ বাচ্চু মিয়া, সামসুল হক,ডা.নাদিয়া শরিফ লিজা,বাস্তা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন,বিএনপি নেতা কবীর হোসেন, আমেরিকা প্রবাসী বিএনপি নেতা মোঃ বাবুল হোসেন, লন্ডন প্রবাসী ইঞ্জিনিয়ার  নজরুল ইসলাম ও বিএনপি নেতা হারুন অর রশিদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *