শ্রীনগরে প্রবাসীর অসুস্থ পরিবারসহ কয়েক পরিবারের যাতায়াতের এজমালী রাস্তা বন্ধ করে দেয়ার অভিযোগ

শ্রীনগর(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে প্রবাসীর অসুস্থ পরিবারসহ কয়েক পরিবারের যাতায়াতের এজমালী রাস্তা বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে।

গত কয়েকমাস ধরে উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়রেন মত্তগ্রাম এলাকায় এজমালী এ রাস্তা বন্ধের ঘটনা ঘটে। এতে ঐ কয়েকটি পরিবারের অসুস্থ রোগী ও গর্ভবর্তী নারীসহ স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী,মৃত লাশ করা ও মুসুল্লিরা নামাজ আদায়ে মসজিদে যেতে না পেরে চরম বিপাকে পড়েছে। এঘটনায় উভয় বিজ্ঞ দেওয়ানী আদালতে পাল্টাপাল্টি পিটিশন ও দেওয়ানী মামলা দায়ের করেন।

স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার মত্তগ্রাম মৌজার ১ একর ৯ শতাংশ সম্পত্তি আঃ রশিদ মোল্লা,হাফেজ মোল্লা, জশমান খান,মহিউদ্দিন মোল্লা ও ইদ্রিস মোল্লা ওয়ারিশ সুত্রে মালিক হয়ে বসবাস করে আসছে। সকলের বাড়ীর সামনে থাকা এজমালী ৬০ শতাংশের একটি পুকুর সবার সম্মতিক্রমে যাতায়াতের রাস্তার জন্য বালি ভরাট করা হয়। পুকুর ভরাট করার পর হাফেজ মোল্লা,রাসেল মোল্লা, আলমগীর মোল্লা,শাহাদাৎ মোল্লা,শহিদুল মোল্লা ও হামেদ মোল্লাগং প্রবাসীর পরিবারসহ কয়েকটি পরিবারের যাতায়াতের একমাত্র এজামালী রাস্তাটি বন্ধ করে দেয়। এতে প্রবাসী মেহেদী পরিবারসহ জলিল মোল্লা,মহিউদ্দিন শেখ,ইদ্রিস মোল্লা,মোকশেদ মোল্লা পরিবারের স্কুল পড়ুয়া ছেলে মেয়েরাসহ মুসুল্লিরা নামাজ আদায়ে মসজিদে যেতে পারছে না, প্রবাসীর অসুস্থ বৃদ্ধা মা ও গর্ভবর্তী নারীদের চিকিৎসার জন্য হাসপাতালে নিতে না পেরে এমনকি কোন মানুষ মারা গেলে লাশ বের করতে না পেরে চরম বিপাকে পড়ছে ঐ পরিবারগুলো।
এজমালী রাস্তা বন্ধ করার ব্যাপারে অভিযুক্ত শাহাদাৎ মোল্লার কাছে জানতে চাইলে তিনি বলেন, আমাদের জায়গার রাস্তা আমরা বন্ধ করেছি এবং এজমালী জমি বন্টনের জন্য কোর্টে মামলা দায়ের করেছি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *