নিজস্ব প্রতিনিধি : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বুধবার দুপুরে মাইকিং করে অযথা ঘুরাফেরা না করে ঘরে সময় কাটাতে আহ্বান জানিয়েছেন নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল।
মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে নবাবগঞ্জের কয়েকটি স্থানে মাইকিং করে অযথা ঘুরাফেরা না করে ঘরে সময় কাটাতে আহ্বান জানান ওসি। মাইকিংয়ে ঘোষণার পর পরই যারা বিনা কারণে বাহিরে চলা-ফেরা করছিল তারা ঘরে ফিরতে শুরু করে দেয়। এরপর ফাঁকা হয়ে যায় রাস্তা ঘাট। কমতে থাকে জন সমাগম।
ওসি মোস্তফা কামাল বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে হলে সকলকে সুস্থ্য থাকতে হবে। তবেই সকলে নিরাপদে থাকতে পারবো। তাই জনসমাগম কমাতে হবে। কেউ যেন অযথা বাহিরে না থাকে তার জন্য এ মাইকিং করা।
