কেরানীগঞ্জে প্রশাসনের সতর্কতার সাথে কাজ করার আহ্বান ইউএনওর

স্টাফ রিপোর্টার : ঢাকার কেরানীগঞ্জে করোনাভাইরাস প্রতিরোধে সংক্রমিত এলাকায় সর্তকতার সহিত উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের কাজ করার আহ্বান জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথ। আজ মঙ্গলবার (২৪মার্চ) বিকেলে উপজেলা কনফারেন্স রুমে করোনাভাইরাস সংক্রমন ও প্রতিরোধে বিভিন্ন কর্মকর্তাদের দ্বায়িত্ব ও করনীয় বিষয় সম্পর্কে এক মতবিনিময় সভায় এই আহ্বান জানান।

করোনাভাইরাস প্রতিরোধে উপজেলা প্রশাসন একটি নিয়ন্ত্রন কক্ষ খুলেছেন। এই নিয়ন্ত্রন কক্ষে উপজেলা প্রশাসনের ১৩০জন কর্মকর্তা রুটিন মাফিক কিভাবে দ্বায়িত্ব পালন করবেন সে বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া ১২টি ইউনিয়নে বিদেশ ফেরত প্রবাসীদের বিভিন্ন তথ্য সংগ্রহ করার জন্য ১২জন কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে নিযুক্ত করা হয়েছে তাদেরকেও বিভিন্ন বিষয়ে ধারনা দেয়া হয়। যদি করোনাভাইরাসে কোন লোকজন আক্রান্ত হয় তাদের কাছে কিভাবে যেতে হবে এবং কেউ যদি আক্রান্ত হয়ে মারা যায় তাকে কিভাবে সমাহিত করা হবে সে বিষয়ে সবাইকে সর্তক করে বিষদ আলোচনা করা হয়।

এসময় আলোচনা সভায় অংশগ্রহনকারী কর্মকর্তারা তাদরে বিশেষ নিরাপত্তামুলক পোশাক ও মাস্ক প্রদানের দাবি জানান ইউএনওর কাছে।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. শাহজাহান আলী, কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান সোহেল, কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) সানজিদা পারভীন তিন্নী, কেরানীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহিদুল ইসলাম খান, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা মো. জহির, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাকির আহমেদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক ডা. তানজিল ইসলাম অদিত ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাজেদা সুলতানা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *