মো.কামাল হোসেন: পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, জুলাই সনদের ভিত্তি প্রদান , নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, গণহত্যার বিচার ও ফ্যাসিবাদের দোসরদের নিষিদ্ধকরনের দাবীসহ ৫ দফা দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা ও পৌরসভা শাখা।
ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি ও ঢাকা ১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা নুরুল ইসলামের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। পূর্ব ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সকালে জয়পাড়ার হাজেরা মেনশন থেকে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করে থানার মোড়ে এসে শেষ হয়। থানার মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন পিআর ছাড়া নির্বাচন আমরা মানি না মানবো না। পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে আগামীতে আবার স্বৈরাচার ফিরে আসবে। তাই আমরা পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের জোর দাবী জানাচ্ছি।
বক্তারা আরো বলেন বাংলাদেশে ৫ ই আগস্টের আগে যে সকল গণহত্যা হয়েছে সকল গণহত্যার বিচার করতে হবে। জুলাই সনদকে আইনি ভিত্তি প্রদান করতে হবে। সমাবেশটি দেশ ও জাতীর মঙ্গলকামনা করে দুআ ও মুনাজাতের মাধ্যমে শেষ হয়। দুআ ও মুনাজাত পরিচালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা -১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা নুরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার পৌরসভা শাখার সভাপতি হাফেজ মিজানুর রহমান, সহ-সভাপতি আমজাদ হোসেন, দোহার থানা শাখার সেক্রেটারী আব্দুল মালেক, সাংগঠনিক সম্পাদক হাফেজ তাওহিদুল ইসলাম, প্রচার সম্পাদক ক্বারী ইদ্রিস আহমদ, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সাধারণ সম্পাদক আমির হোসেন হাওলাদার, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি মতিউর রহমান, ইসলামী ছাত্র আন্দলোন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি আমির হামজা সহ আরও অনেকে।
