নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও দোহার উপজেলা বিএনপি নেতা হারুন-অর-রশীদ মাস্টার হত্যাকা-ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার নয়াবাড়ী ইউনিয়নের বাহ্রা বাজার থেকে জয়নালের মোড়ে গিয়ে শেষ হয়। এসময় নয়াবাড়ী ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুল ওহাব মিয়ার পদত্যাগ দাবী করেন বিক্ষোভকারীরা।
বিক্ষোভ মিছিলে বক্তরা বলেন, পদ্মা নদীর ধারে হাঁটতে গেলে সন্ত্রাসীরা দোহার উপজেলা বিএনপি নেতা হারুন-অর-রশীদ মাস্টারকে গুলি ও কুপিয়ে হত্যা করে। পরে মামলায় এজহারভুক্ত আসমিদের গ্রেফতারও করে পুলিশ।
আসামিরা জামিনে এসে নয়াবাড়ী ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুল ওহাব মিয়ার নেতৃত্বে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে অংশ গ্রহণ করে। যা অত্যন্ত নিন্দনীয়, তাই আমরা আব্দুল ওহাব মিয়ার পদত্যাগ দাবী করছি। এ সময় উপস্থিত ছিলেন, আব্দুল হাই হারেজ মাদবর, বাদশা মল্লিক, আব্দুর রাজ্জাক, সালাম চৌধুরী,জামাল বেপারী, আব্দুল মান্নান, লাভলু মোল্লা, ডা. ইলামদ্দিন,নুরুল ইসলাম মাদবর, ইয়ার আলী, সফিউদ্দিন সফি,লাভলু দেওয়ান, মশিউর রহমান রিপন, তোতা মোল্লা, লিটন হোসেন কালু, মনির মোল্লা, মজনু মিয়া, জাহাঙ্গীর আলম, ইউসুফ, আবুল শিকদার, আসাদ,সাদ্দাম, নুর ইসলাম, সেন্টুসহ স্থানীয় জনগণ। বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠান পরিচালনা করেন মো. ওয়াসিম মোল্লা।
