টঙ্গিবাড়ী থেকে ফিরুজ আলম বিপ্লব : মুন্সীগঞ্জ টঙ্গিবাড়ী উপজেলার ধীপুর ইউনিয়নের বি, টি কলেজ মাঠে শুক্রবার সকাল ১১টায় বিএনপির ৪৭ বছর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালী ও আলোচনা সভা করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কোষাধক্ষ্য ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা, টঙ্গিবাড়ী উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আমির হোসেন দোলন, বিএনপি সহ- সভাপতি আক্তার হোসেন মোল্লা, মুক্তিযুদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম- সাধারণ সম্পাদক সোলাইমান মাতবর, ধীপুর ইউনিয়ন বিএনপি সভাপতি দেলোয়ার হোসেন দিলু, শেখ জামাল, আলী আহমদ শেখ, যুগ্ম- সাধারণ সম্পাদক মামুন মোল্লা, যুবদল যুগ্ন- আহবায়ক আলমগীর কবির, নান্টু মাতবর, আবু সাইদ, সাধারণ সম্পাদক ওয়াহিদ হালদার, কাইয়ুম ফকির, জাহাঙ্গীর মাতবর, হাসাইল -খোকন বেপারী, নাদিম জামান বিদ্যূৎ বেপারীসহ উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের নেত্রীবৃন্দ।
