মো.কামাল হোসেন : ঢাকার দোহারের মাহমুদপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে টেকসই উন্নয়নের লক্ষে জনগণের প্রত্যাশা ও প্রাপ্তি বিষয়ক ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১ টায় পুরাতন বাস স্টান্ডে এ ওয়ার্ডসভা অনুষ্ঠিত হয়। এ সভায় উপস্থিত ছিলেন মাহমুদপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক মো.মোশাররফ হোসেন, ইউপি সচিব ইউসুফ আলি, মাহমুদপুর ইউনিয়ন ৩ নং ওয়ার্ড সদস্য ফরিদ হাসান, ৪ নং ওয়ার্ড সদস্য লতিফ মোল্লা, সংরক্ষিত মহিলা সদস্য বকুল আক্তার, স্থানীয় বিএনপি নেতা আ.সালাম মৃধা, ইসহাক মুন্সি, ইসলামি আন্দোলন নেতা মুফতি আলমাস হুসাইন, হাফেজ আল আমিন, মাওলানা মোক্তার হোসেন সহ স্থানীয় বাসিন্দারা। এসয় স্থানীয় বাসিন্দারা মাদক ও অবকাঠামোগত সামাজিক উন্নয়ন ও তাদের নানা সমস্যার কথা তুলে ধরেন। মাহমুদপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক ইউনিয়নের সমস্যাগুলো সমাধানে উদ্যোগ গ্রহন করার আশ্বাস প্রদান করেন।
