মো.কামাল হোসেন : ঢাকার দোহারে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিন শাখার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। শুক্রবার সকালে দোহারের মালিকান্দায় ফাতিমাতুস জহুরা মহিলা মাদরাসায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিন শাখার এ প্রশিক্ষনণকর্মশালা অনুষ্ঠিত হয়।
জেলা সভাপতি হাফেজ জয়নুল আবেদীনের সভাপতিত্বে ও সেক্রেটারী হাফেজ মাওলানা জহিরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক। প্রশিক্ষন কর্মশালায় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার, নবাবগঞ্জ, কেরানীগঞ্জ মডেল, দক্ষিন কেরানীগঞ্জ ও দোহার পৌরসভা শাখার সভাপতি, সেক্রেটারীসহ দায়িত্বশীলগণ।
