নির্বাচনের তারিখ ঘোষণার পর অস্থিতিশীলতা সৃষ্টির পাঁয়তারা করছে ফ্যাসিবাদরা: মীর সরফত আলী সপু

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: নির্বাচনের তারিখ ঘোষণার পরই দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে ফ্যাসিস্টের লোকেরা – এমন অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।
শুক্রবার (৮ আগস্ট) দুপুরে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মস্তফাগঞ্জ মাদরাসায় জুলাই আন্দোলনে নিহত শহীদদের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, একটি গোষ্ঠী চায় দেশে সংঘাতময় পরিবেশ তৈরি হোক। তারা চায় মারামারি, হানাহানি ও বিশৃঙ্খলার মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে যাক। কিন্তু জনগণ এখন সজাগ। তারা কোনো ধরনের উসকানিতে পা দেবে না।

তিনি আরও বলেন, স্বৈরাচারী সরকারের প্রধান ভারত বসে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তবে আমাদের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় আমরা সব ধরনের ষড়যন্ত্র প্রতিহত করবো।

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিম মোল্লা, জেলা যুবদলের যুগ্ন আহবায়ক মাসুদ, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদ, বিএনপি নেতা নুরুজ্জামান শিকদার, মালখানগর ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি রাশেদুল ইসলাম আকাশসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

পরে তিনি উপজেলার মালখানগরে নাদিম জাহান আজিমের বাড়িতে একটি অনুষ্ঠানে যোগ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *