নবাবগঞ্জে এসএসসি, দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক: 

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় এসএসসি, দাখিল ও সমমান পরিক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (২৬ জুলাই) সকালে নবাবগঞ্জ কেন্দ্রীয় শহিদ
মিনার চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দোহার, নবাবগঞ্জ ও কেরানীগঞ্জের শিক্ষার্থী ,অভিভাবক ও শিক্ষকরা অংশ গ্রহণ করেন।

বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির ঢাকা জেলা দক্ষিণ শাখার সভাপতি মাহবুবুল আলম সিয়ামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু ফাত্তাহের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ নজরুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম।

তিনি বলেন, দেশকে মেধা শুন্য করতে হাসিনা সরকার ছাত্রদের উপর গুলি চালিয়েছে। নতুন বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদের সৃষ্টি হবে না। শিক্ষা প্রতিষ্ঠানই হবে ছাত্রদের ভরসার জায়াগা। ইসলামী ছাত্রশিবির আপনাদের পাশে থেকে শিক্ষাঙ্গনের সব নৈরাজ্য দূর করতে কাজ করবে।

বিশেষ অতিথি ছিলেন,বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় অর্থ সম্পাদক মোঃ আনিসুর রহমান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম, ঢাকা জেলা জামায়াত আমীর মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন, সাবেক জেলা ছাত্রশিবিরের সভাপতি মামুনুর রহমান, এডভোকেট মাওলানা ইব্রাহীম খলিল, মোহাম্মদ আলী, মোস্তাক আহমেদ সহ আরো অনেকে।

পরে জিপিএ-৫ প্রাপ্ত প্রায় দুই শতাধিক কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *