কেরানীগঞ্জে এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার: দুই কক্ষ প্রত্যবেক্ষককে শোকজ

 কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:  ঢাকার কেরানীগঞ্জে চলমান এইচএসসি পরীক্ষায় কেরানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজ কেন্দ্রের সিফাত হোসেন রোল ১৫৩৪২৯ রেজিষ্ট্রেশন ২০১০৮৯২৮৩৬ নামে বিজ্ঞান বিভাগের একজন পরিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। একই ঘটনায় মঞ্জুলুল আলম ও আব্দুল রাফেত নামে দুই কক্ষ প্রত্যবেক্ষক পৃথক দুটি শোকজ প্রদান করা হয়েছে। গত রবিবার সারা বাংলাদেশের ন্যায় কেরানীগঞ্জে বিজ্ঞান বিভাগের পদার্থ বিজ্ঞান দ্বিতীয় পত্রের পরিক্ষা চলছিলো। পরিক্ষার শেষ মুহুর্তে উত্তর পত্র জমা দেওয়াকালিন দেখা যায় একজন পরিক্ষার্থী তার উত্তরপত্র জমা দেয়নি। এতে করে উত্তরপত্র একাধিক বার গননা করে উক্ত সময় সিফাত হোসেন ইস্পাহনি ডিগ্রী কলেজের পরিক্ষর্থী তার উত্তরপত্রটি পাওয়া যায়নি।

বিষয়টি তৎক্ষনাৎ ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের অবগতি করলে তারা সিফাতাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেন। একই সাথে কর্তব্য অবহেলা করার কারনে মন্জুলুল আলম ও আব্দুল রাফেত নামে দুই কক্ষ প্রত্যবেক্ষককে দুটি শোকজ প্রদান করা হয়েছে। তারা উভয়ই অধ্যাপক হামিদুর রহমান স্কুল এন্ড কলেজের প্রভাষক ।

এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায একটি সাধারণ ডাইরি করা হয়েছে। এ বিষয় কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ এ,টি,এম. বজলুর রশীদ খান জানান, বিষয়টি জানার পর আমি কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া স্যারকে অবগতি করে বোর্ডের পরামর্শ ও নির্দেশে পরীক্ষার্থী সিফাতকে বহিষ্কার এবং কর্তব্য ও অবহেলার কারণে দুই কক্ষ প্রত্যবেক্ষককে শোকজ করা হযেছে। যেহেতু উত্তরপত্রটি উদ্ধার করা হয়নি, সেতু থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

এদিকে বহিষ্কার হওয়া পরীক্ষার্থী সিফাত জানান, আমি পরীক্ষা নিয়ম মেনেই অংশগ্রহণ করেছি, এবং পরীক্ষা শেষে আমি উত্তরপত্রটি জমা দিযে হল থেকে বের হয়ে এসেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *