মানুষ হত্যা চাঁদাবাজিসহ সকল প্রকার অনিয়মের বিরুদ্ধে সিরাজদিখানে জাতীয় নাগরিক পার্টির মানববন্ধ

লতা মন্ডল-সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি ঃ পাথর মেরে বর্বরোচিত হত্যাসহ দেশব্যাপী চাঁদাবাজি ও মানুষ হত্যা সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পাটি সিরাজদিখান শাখা।
আজ শনিবার বিকাল সাওে ৫টায় সিরাজদিখান কেয়াইন ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে নিমতলা বাসস্ট্যান্ড থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়ে নিমতলা শিকদার কমপ্লেক্স রাস্তার সামনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় দেশব্যাপী অব্যাহত চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডের নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
মানববন্ধ ও বিক্ষাভ সমাবেশে জাতীয় নাগরিক পার্টির সিরাজদিখান প্রধান সমন্বয়ক আলী নেওয়াজ উজ্জ্বলের সভাপতিত্বে ও মুন্সীগঞ্জ জেলা যুগ্ম সমন্বয়ক এডভোকেট মারুফ হাসান মন্টির পরিচালনায় বক্তব্য রাখেন সিরাজদিখান যুগ্ম সমন্বয়ক আব্দুল হামিদুল্লাহ,মোঃ সিয়াম,আব্দুল কাদের,মোঃ নাঈম, মোঃ আতিক প্রমুখ।
মানববন্ধ ও বিক্ষাভ সমাবেশে বক্তারা বলেন, মিটফোর্ডে চাঁদার জন্য ব্যবসায়ী সোহাগকে পাথর মেরে নৃশংসভাবে হত্যা করেছে যুবদল নেতাকর্মীরা। হত্যা করে তারা ক্ষ্যান্ত হয়নি লাশের উপর বর্বর নিত্য করেছে এটা আইয়েমে জাহেলিয়াতের চিত্র। বাংলাদেশের জনগণ ও ছাত্রসমাজ খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *