দোহারে শিবিরের উদ্যোগে এইসএসসি পরীক্ষার্থীদের নিয়ে দোয়া মাহফিল

 নিজস্ব প্রতিবেদক:  দোহার উপজেলা ছাত্র শিবিরের উদ্যোগে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
এ সময় শিক্ষার্থীদের পরীক্ষার বিভিন্ন উপকরণ উপহার দেয়া হয়। এর মধ্যে ছিলো কলম, স্কেল, পরীক্ষার রুটিন এবং ফাইল বিতরণ করা হয়।

দোহার উপজেলা ছাত্র শিবিরের সভাপতি বলেন আমরা শিক্ষার্থীদের মাঝে পড়াশোনার আগ্রহ করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন আয়োজন করে থাকি তারই ধারাবাহিকতায় আজকে আমরা এইচ এসসি পরীক্ষার্থীদের নিয়ে দোয়ার অনুষ্ঠানের আয়োজন করি।

ছাত্রশিবিরের সেক্রেটারি বলেন , আমরা সব সময় ভালো কাজের মাধ্যমে ছাত্রদের মনে জায়গা করে নিতে চাই আমাদের ধারাবাহিক কাজের অংশ হিসেবে আজকে এই আয়োজন করা হয়।

এ সময় ঢাকা জেলা দক্ষিণের সভাপতি জুলাইয়ের অন্যতম সংগঠক মাহবুবুল আলম সিয়াম ভাই বলেন , আধুনিক বিশ্বে আমাদেরকে মাথা উঁচু করে দাঁড়াতে হলে শিক্ষার উন্মেষ ঘটাতে হবে। এর পাশাপাশি আমাদেরকে আধুনিক এবং উন্নত জ্ঞান ও প্রযুক্তির শিক্ষা অর্জন করে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে হবে এবং পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *