রানীশংকৈলে ধর্মগড়ে শিক্ষকের স্ত্রীর বজ্রপাতে মৃত্যু।

ঠাকুরগাঁও প্রতিনিধি,,হাসিনুজ্জামান মিন্টু:  ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতের শিকার হয়ে দুই সন্তানের জননী জেলেখা আক্তার (৩৩) মারা গেছেন।

সোমবার(১৬ জুন) দুপুর দুইটায় উপজেলার ধর্মগড় ইউনিয়নের লক্ষ্মীর হাট এলাকায় এ ঘটনা ঘটে। মৃত জেলেখা লক্ষ্মীর হাট গ্রামের মনতাজুল মাস্টারের স্ত্রী ও ১ ছেলে ও ১ মেয়ে সন্তানের জননী।

ধর্মগড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম দুপুরে মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতের শিকার হয়ে জেলেখা নামে এক গৃহবধূর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবার ও স্থানীয়দের মতে, ঘটনার দিন দুপুরে জেলেখা তার নিজ বাড়ি থেকে বাড়ির পশ্চিম পাশে খোলা মাঠে গরু আনতে যায়। এ সময় আকাশ মেঘাচ্ছন্ন, হালকা বৃষ্টির সাথে বাতাস ও বিদ্যুৎ চমকাতে শুরু করলে বজ্রপাতের শিকার হয়ে জেলেখা ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় মৃতের পরিবার ও এলাকায় চলছে শোকের মাতম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *